1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পারিবারিক জমি নিয়ে বিরোধ; থানায় অভিযোগ বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান পরিদর্শন করলেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান মশা নিধন দেখতে ফ্লোরিডায় নয়, ডোবার পাশে বসলেই হবে-প্রধানমন্ত্রী রুশ সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রির অভিযোগ মন্ত্রীর এলপিজির নতুন দাম নির্ধারণ, কার্যকর সন্ধ্যা থেকে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক-জেলে পরিবারের ভাগ্যের উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করেছেন-এমপি আমীর এজাজ খান নৌকাডুবিতে খালা-ভাগনির মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও আমিনুল ইসলাম

বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান পরিদর্শন করলেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ’র ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান পরিদর্শন করলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ।

ওই সমস্ত নারী-পুরুষ ও শিশুরা এখনও সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছে। গতকাল সন্ধ্যায় দুই দেশের বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সমাধান না হওয়ায় দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রতিটা মূহুর্ত তাদের আতঙ্কে কাটছে। খাদ্য ও পানি না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ছে। জানা গেছে তাদের সাথে ৯ মাসের একটি নবজাতক শিশু বাচ্চা রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। ভারতীয় অংশে থাকায় বিজিবির পক্ষ থেকে কোন খাবার বা পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ওদিকে বিএসএফ তাদের খাদ্য খাবার দিচ্ছে কিনা তাও জানা যাচ্ছে না।

গতকাল সোমবার (১ জুন) গভীর রাতে কাঁটাতারের গেটখুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিজিবি ঘটনাটি জানতে পেরে তা প্রতিহত করে।

একটি সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় কয়েকটি ট্রাকযোগ অতিরিক্ত ফোর্সসহ প্রায় ১২০ জনকে ঠেলে পাঠানোর জন্য সীমান্তে আনে বিএসএফ। কয়েকটি গ্রুপ করে ১০-১২ জন মানুষকে সীমান্তে নিয়ে আসে বিএসএফ।

প্রথমে তারা যশোরের শার্শা উপজেলার বেনাপোল সাদিপুর-রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে ওই মানুষদেরকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবির বাধার মুখে সে চেষ্টা তাদের ব্যর্থ হয়। পরে রাতভর আশেপাশের বেশ কয়েকটি কাঁটাতারের গেট খুলে তাদেরকে ঠেলে পাঠানোর চেষ্টা করলে তাও ব্যর্থ হয়।

যে গেট দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে তার আগে সেখানকার সীমান্তের সার্চলাইটগুলো বন্ধ করে দেয়া বিএসএফ। এদিকে টহল দলের বিজিবি সদস্যরা সতর্ক থাকায় সে চেষ্টাও ব্যর্থ হয়। পরবর্তীতে রাত তিনটার দিকে গেটের এপারে ঠেলে পাঠালেও ওই ১০ নারী-পুরুষ ও শিশু এখনও ভারতের ভূখণ্ডে একটি গাছের নীচে অবস্থান করছে।

এদিকে, এ ঘটনার পর বেনাপোলসহ আশেপাশের সীমান্তে বিজিবি জনবল ও সতর্কতা বাড়িয়েছে বলে জানা গেছে।এবং জনসচেতনা বাড়াতে সীমান্তের গ্রামগুলোতে মাইকিং করতে শোনা গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিএসএফের ঠেলে পাঠানো নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান আমি ও আমার জওয়ানরা মিলে দুপুর পৌনে একটার সময় পরিদর্শন করেছি।গতকাল সন্ধ্যায় বিএসএফ ও বিজিবি’র মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পতাকা বৈঠকটি কোন সমাধান ছাড়াই তা শেষ হওয়ায় বিএসএফ’র ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু দ্বিতীয় দিনের মতো ভারতের জয়ন্তীপুর সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট