1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক সীমান্ত পরিদর্শন করলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমির সরিয়ে নেওয়া হল পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে যেসব নতুন নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: তীব্র তাপপ্রবাহে জনসাধারণকে সচেতন করা এবং গরমজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পাইকগাছায় ৫ দিনব্যাপী ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট।

বুধবার (৩ জুন) সকালে পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার মোড় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ডা. আঃ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, প্রভাষক আবু সালেহ ইকবাল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হুরায়রা বাদশা এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াস শাহ। এ সময় পাইকগাছা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মো. তিতাস পারভেজ জীম, মিমি আক্তার, সাফিয়া সুলতানা তানিয়া, আলিফ আরমান রাতুল, জাবির মাহমুদসহ অন্যান্য যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের মাঝে ছাতা, হাতপাখা ও সুপেয় পানি বিতরণ করা হয়। পাশাপাশি তীব্র তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব, হিট স্ট্রোকের লক্ষণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।

আয়োজকরা জানান, চলমান তাপদাহে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে আগামী পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে গরমজনিত ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট