1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিত্ব-জাতিসংঘের দায়িত্ব একসঙ্গে পালনের ইঙ্গিত খলিলুর রহমানের অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি যমজ সন্তান হারানো মা,গলাকাটা মুরগির মতো ছটফট করছিল বাচ্চাগুলো! তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ চার মাদককারবারি আটক দ‌লিত জনগো‌ষ্ঠির উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে নাগরিক ফোরামের স্মারকলিপি ন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দ‌লিত জনগো‌ষ্ঠির উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে নাগরিক ফোরামের স্মারকলিপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের রামপালে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে গৌরম্ভা ইউপি চেয়ারম্যান (প্রশাসক) কে স্মারকলিপি দিয়েছে গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ফোরাম নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানুষের জন‌্য ফাউন্ডেশন এর অর্থায়নে উই ক‌্যান এর সহযো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
গৌরম্ভা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো: ওবায়েদুল্লাহ গাজী। প্রধান অতিথি ছিলেন ইউপি প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব্যাঙ্ক এর ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. মোহতাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরম্ভা ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা মো. শরিফুদ্দৌলাহ, ইউপি সদস্য যথাক্রমে মো. তমেজুদ্দিন, মো. মোফাজ্জেল হোসেন, প্রমুখ। অনুষ্ঠানটি সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও নির্মাণ এর নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
স্মারকলিপিতে বলা হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যাক্তা, হিজড়া প্রভৃতি প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করা অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যে স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদের ৩৯টি নির্ধারিত কাজের মধ্যে স্বাস্থ্য, পরিবেশ, সুপেয় পানির ব্যবস্থা, বৃক্ষরোপণসহ সাতটি কাজকে গুরুত্ব দিয়ে ২৬-২৭ সালের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট