বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :

পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মনির হোসেন :: পুশ-ইন প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা পরিলক্ষিত হয়নি।

সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, আমরা সচেতন নাগরিকদের আহ্বান করছি পুশ-ইন সংক্রান্ত যেকোন তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশ-ইন রোধে সহযোগিতা করুন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews