1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী বাজারের ব্যবসায়ী রিপন মন্ডলের (৩৫) উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮ টায় স্থানীয় বিএনপির কার্যালয়ে এক জরুরী সভা ডেকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ শরিফুল হাসানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হকের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান শেখ, সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোক্তার সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জবরুল শেখ, যুগ্ম আহবায়ক মোঃ শামীম শেখ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রাজু খান, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ মামুন তালুকদার, সাধারন সম্পাদক মোঃ রাজীব পাইক, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন বিশ্বাস ইউনুস, সদস্য সচিব মোঃ এলাহী মোল্লা ও চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব রাসেল।
এ সময় বক্তারা আহত রিপন মন্ডলের বড় ভাই নিপুন মন্ডলের কাছ থেকে তাদের পরিবারের খোঁজ-খবর নেন এবং সবরকম পরিবেশের তাদের পাশে থাকার ও সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
গত ৩ জুন সকাল পোনে ১১ টায় ২০ থেকে ২৫ জনের একটি কিশোর দল হাতে হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে রিপন মন্ডলের আর এম পোল্ট্রি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করে। হামলায় ব্যবসায়ী রিপন মন্ডল গুরুত্বর আহত হন। এ সময় হামলাকারীদের ঠেকাতে গিয়ে রিপনের মা চারুলতা মন্ডল (৬০), বড় ভাই নিপুন মন্ডল (৪০) ও ভাবি পলি মন্ডল (৩৫) আহত হন। রিপন মন্ডল বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট