1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কেএমপি গোয়েন্দা শাখার অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কসাই লিটন ও রিফাত আটক পৃথিবীর পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার প্রধান উপকরণ হচ্ছে বৃক্ষ-নজরুল ইসলাম মঞ্জু রামগতিতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলি ও নগদ টাকাসহ তিনজন আটক কোস্টগার্ডের অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে উদ্ধার ৫০, আটক ৯ পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের অভিযান শার্শায় ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ঘোড়াঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল ও সভা। গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ

শার্শায় ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এবং বেলা ১২টার দিকে বেনাপোল পৌর বিয়ে থেকে বেনাপোল বাজার প্রাঙ্গণে পৃথকভাবে এ র‍্যালি দুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। র‍্যালি দুটিতে প্রায় ৫০০ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বেনাপোল পৌরসভার পৌর বিয়ে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দূর্গাপুর মোড়ের রহমান চেম্বারের সামনে গিয়ে শেষ হয়।অপরদিকে শার্শার নাভারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আরও একটি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তৌফিক পারভেজ, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট