বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

বিসিবির পরিচালনা পর্ষদে জায়গা পেলেন যে ২৫ জন

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির সাবেক প্রধান তামিম ইকবাল। নির্বাচন ও মনোনয়নের মাধ্যমে মোট ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হয়েছে নতুন পরিচালনা পর্ষদ।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরি থেকে নির্বাচিত ১০ পরিচালক

এই ক্যাটাগরিতে ১০টি পদের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম সীমান্ত
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিনCity & Local Guides

নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন-

বরিশাল বিভাগ: মিজানুর রহমান
খুলনা বিভাগ: শান্তনু ইসলাম সুমিত, শফিকুল আলম তুহিন
ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ পরিচালক

ঢাকার ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন-

তামিম ইকবাল
মাসুদুজ্জামান
রফিকুল ইসলাম বাবু
মির্জা ইয়াসির আব্বাস
ইসরাফিল খসরু
সাঈদ ইব্রাহিম আহমেদ
শাহনিয়ান তানিম
ফাহিম সিনহা
ফয়সাল ইয়াসির
আসিফ রাব্বানি
ডা. মাহবুব আহমেদ শামীম
সাকেফ আহমেদ সালাম
বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার ক্যাটাগরি

বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের জন্য নির্ধারিত ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুই পরিচালক হলেন-

শেখ মো. রুহুল আমিন
মো. সরফরাজ আহমেদ

নির্বাচিত ও মনোনীত এই ২৫ পরিচালকই আগামী মেয়াদে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনা করবেন। এরই মধ্যে পরিচালকদের ভোটে তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ফাহিম সিনহা সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews