বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের ইতিহাসে মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়) পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

তিনি বিশ্বকাপে পেনাল্টি থেকে মোট ৪টি গোল করেছেন, যা বিশ্বকাপের মূল খেলায় সর্বোচ্চ। এই রেকর্ডে তিনি পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।

মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে-সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে।

তবে সব প্রচেষ্টা সফল হয়নি। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে তার দুটি পেনাল্টি গোল হয়নি।

ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপে মূল ম্যাচে মেসি মোট ৬টি পেনাল্টি নিয়েছেন, যার মধ্যে ৪টি গোল করেছেন। টাইব্রেকারে তিনি আরও ৩টি পেনাল্টি নিয়ে সবকটিতেই সফল হয়েছেন।

বিশ্বকাপে ৫ আসরে অংশ নিয়ে মেসি মোট ১৩ গোল করেছেন এবং সর্বকালের গোলদাতাদের তালিকায় যৌথ চতুর্থ স্থানে আছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews