1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে-লিওনেল মেসি বাঁচতে চাইলে যুক্তরাষ্ট্রকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরতে হবে-ইরান দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে-প্রধানমন্ত্রী দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ লাখ ৬৮ হাজার টাকা জাতিসংঘ মিশনে সশস্ত্র বাহিনী ও পুলিশকে আধুনিকায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর বেনাপোল বন্দর শেড থেকে জব্দকৃত মালামাল বদলানোর অভিযোগ হারিয়ে যাচ্ছে প্রকৃতির রঙিন উপহার: পাইকগাছায় বিলুপ্তির পথে ‘আমঝুম’ দাকোপে উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে পাইকগাছায় ফুটবল বিতরণ

পাইকগাছায় ছিনতাইয়ের চেষ্টা; জনতার হাতে আটক যুবক

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন সুমন শেখ (৩২) নামে এক যুবক। বুধবার (১০ জুন) দুপুরে হাসপাতাল মোড়ের ‘মুন ডায়াগনস্টিক সেন্টার’-এ এ ঘটনা ঘটে। পরে তাকে পাইকগাছা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত নুরু শেখের ছেলে। তিনি বর্তমানে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের জুনিয়র স্কুল সংলগ্ন তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ বাইন (৪২) তার অসুস্থ ভাই দুলাল চন্দ্রকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য হাসপাতাল মোড়ের মুন ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় সুমন শেখ কৌশলে তাদের পাশে এসে অবস্থান নেয়।

একপর্যায়ে বিষ্ণুপদ বাইনের পকেটে থাকা ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে সুমনকে হাতেনাতে ধরে ফেলেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে।

আটকের পর সুমনের দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় উপজেলার বাঁকা শ্রীকান্তপুর গ্রামের খাইরুল আলম ঘটনাস্থলে এসে মোবাইলটি তার বলে শনাক্ত করেন। তিনি জানান, চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর কোনো এক ফাঁকে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে উদ্ধার হওয়া মোবাইলটি তারই বলে নিশ্চিত করেন তিনি।

স্থানীয়দের দাবি, উপস্থিত লোকজনের সামনে সুমন মোবাইল ফোনটি চুরির বিষয়টি স্বীকার করেছেন।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পাইকগাছা থানার পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট