বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে-লিওনেল মেসি

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে তিনি গোল করেন এবং তাঁর দল ৩-০ গোলে জয় পায়। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক জানান, তাঁদের হারানো প্রতিপক্ষদের জন্য ভবিষ্যতে আরও কঠিন হবে।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আমাদের হারানো প্রতিপক্ষদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। কারণ, আমরা খুবই প্রতিযোগিতামূলক দল।

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এবার বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা। মেসি বলেন, এই দলটি যা অর্জন করেছে, তা তাদের প্রাপ্য। তিনি আরও বলেন, মানুষ নিশ্চিত থাকতে পারে তারা সব সময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে-কখনো সফল হবে, কখনো হবে না। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা ইতিবাচক ফল পেয়েছে এবং ভাগ্যও তাদের সহায় ছিল। একই সঙ্গে তিনি স্বীকার করেন, প্রতিযোগিতা দিন দিন আরও কঠিন হচ্ছে, তবে দলটি এতে অভ্যস্ত হয়ে গেছে।

গত মাসে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান মেসি। বিশ্বকাপের আগে সেই চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে আজ মাঠে নামায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

মেসি বলেন, তিনি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এবং আবারও মাঠে ফিরতে পেরে রোমাঞ্চিত।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনার হাতে আরও এক সপ্তাহ সময় রয়েছে। মেসি আশা করছেন, এই সময়ের মধ্যে দলের অন্য খেলোয়াড়রা পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews