1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই বর্তমান বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রতি আরও উৎসাহিত করে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সমরেশ রায়। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুস সামাদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওহাব।

প্রতিযোগিতায় উপজেলার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছিল হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল, শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়, কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমি, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষীখোলা কলেজিয়েট স্কুল, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউশন এবং বিকেএএসএস ইনস্টিটিউশন।

প্রতিযোগিতায় হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে পাইকগাছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমি।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, আধুনিক কৃষি প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট