বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :

দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “মেধা-বিজ্ঞান-উদ্বাবনের দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ্যাডুকেশনাল এঙ্েিলন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় চালনা সরকারী বালিকা বিদ্যালযের নতুন ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চালনা সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, উপজেলা সহকারী মাধ্যামিক শিক্ষা অফিসার পরিতোষ আউলিয়া, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, উপজেলা মাধ্যামিক শিক্ষা দপ্তরের একাডেমি অফিসার জুমরত আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। এ শিক্ষার্থীরা বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews