1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

ক্লাবের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. আহমাদ আলী বাঁচা এবং সাবেক সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হকসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনে নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে প্রকাশ ঘোষ বিধান বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে হবে। পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

সভা শেষে ক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট