1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিক্যাল টিম

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন :: জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৩ জুন) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ১৩ জুন শনিবার সকাল ১১ টায় জনৈকা এক মহিলা তার ১৪ মাস বয়সি কন্যা শিশুকে নিয়ে বরিশাল হতে “কর্ণফুলী-১০” নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি দুপুর ১ টা ৩০ মিনিটে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ উক্ত শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় শিশুটির মা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত চাঁদপুর লঞ্চঘাটে গমন করে এবং অসুস্থ শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে কোস্ট গার্ডের গাড়ি যোগে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট