1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

​ বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে প্রভাবশালী মহলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে উচ্ছেদের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জেসমিন খাতুন নামের এক অসহায় নারী। আজ ১৪ জুন ২০২৬, রবিবার সকাল ১১:০০ ঘটিকায় বাগেরহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাগেরহাট সদর উপজেলার চাপাতলা (রাংদিয়া) গ্রামের বাসিন্দা জেসমিন খাতুন (স্বামী: নওশের ডাকুয়া) জানান, বাগেরহাট সদর উপজেলার দরিতালুক মৌজায় (জে.এল. নং- এস.এ ১৩৩, খতিয়ান নং- এস.এ ৮২, দাগ নং- এস.এ ৪১১) মোট ০.৮৪ একর জমির মধ্যে তাঁর নানী ছায়েরা খাতুন এবং নানা তোরাপ সেখ আট আট আনা অংশ মতে প্রাপ্ত ০.১৩৫০ একর জমির মালিক হন। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা এই সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
​ভুক্তভোগী জেসমিন খাতুন অভিযোগ করেন, তাঁরা পড়াশোনা না জানার সুযোগ নিয়ে এবং সেটেলমেন্টের কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশ করে বি.আর.এস. রেকর্ডে প্রতিপক্ষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রতিপক্ষ ১) সুমন শেখ (পিতা: সাহাদাত শেখ, গ্রাম: পোলঘাট), ২) আঃ জব্বার শেখ (পিতা: মৃত ছায়েল উদ্দিন), ৩) জাফর শেখ (পিতা: মৃত রহিম শেখ, উভয় সাং: দরিতালুক) এবং ৪) জসি শেখ (পিতা: আবু দাউদ শেখ, সাং: হরিণখানা) জোরপূর্বক ও পেশী শক্তির বলে উক্ত জমি দখল করে রেখেছেন।
​তিনি আরও জানান, স্থানীয়ভাবে শালিস বৈঠক করেও কোনো সমাধান মেলেনি। এমনকি সরকারি সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে খুঁটি গাড়ার পর প্রতিপক্ষরা তা উপড়ে ফেলে। বর্তমানে জমিতে প্রবেশ করলে প্রাণনাশের হুমকি, গ্রামছাড়া করার ভয় এবং পরিবারের সদস্যদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়া হচ্ছে।
​অবৈধ দখলদারদের হাত থেকে নিজেদের পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট