1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য বেনাপোল বন্দর থেকে ঘোষনা বর্হিভূত দেড় কোটি টাকার পন্য আটক বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানই ঘুমিয়ে পড়ে ধরা খেলো নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

বেনাপোল বন্দর থেকে ঘোষনা বর্হিভূত দেড় কোটি টাকার পন্য আটক

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল স্থল বন্দরের ২৬ নম্বর সেড থেকে ঘোষনা বর্হিরভূত বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও কসমেটিক্সের চালান আটক করেছে কাষ্টমস কর্তপক্ষ।

পন্য চালানটি গতকাল রোববার (১৪ জুন) সন্ধায় আটক করা হয়।

কাষ্টমস সূত্রে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, টি এস ইন্টারন্যাশনাল নামে একটি আমদানী কারক প্রতিষ্ঠান ইরেজার, কালার পেন্সিল ও ওয়াটার কালার পেন্সিল ঘোষনা দিয়ে ভারত থেকে বিপুল পরিমান শাড়ী ও কসমেটিক্সের চালান আমদানী করে বন্দরের ২৬ নম্বর সেডে রেখেছেন।

এ ধরনের সংবাদের ভিত্তিতে কাষ্টমসের ”আইআরএম” টিম (ইনভেস্টিগেশন রিসার্স এন্ড ম্যানেজমেন্ট) বন্দরের ২৬ নম্বর সেডে রক্ষিত পন্যটি পরীক্ষন করে ঘোষনা বর্হিভত বিপুল পরিমান ভারতীয় উন্নত মানের শাড়ী ও কসমেটিক্সের চালান দেখতে পাই। ঘোষনার সাথে আমদানী করা পন্যের মিল না থাকায় পন্য চালানটি আটক করা হয়েছে।

আটতকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ হাজার ৩৮৫ পিচ অতি উন্নত মানের ভারতীয় শাড়ী এবং ৯৬০ কেজি ফেসওয়াস ক্রিম। আটককৃত পন্য চালানের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে।

কাষ্টমস কমিশনার মোঃ ফাইজুর রহমান জানান, সরকারের রাজস্ব ফাঁকির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় কেউ পন্য আমদানী করলে সেটা আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।রাজস্ব ফাকির সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে কয়েকজনের লাইসেন্স বাতিল সহ ফৌজদারী মামলা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট