1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য বেনাপোল বন্দর থেকে ঘোষনা বর্হিভূত দেড় কোটি টাকার পন্য আটক বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানই ঘুমিয়ে পড়ে ধরা খেলো নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন,মোংলা:: কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতক্ষীরার শ্যামনগর থেকে ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে। তবে এঘটনায় কেউ আটক হয়নি।

সোমবার (১৫ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় ১৫ জুন সোমবার রাত ১ টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট