মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

তারাকান্দায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, পুকুরে ভেসে উঠল লাশ

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গারবগাতী গ্রামে নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর আরাফ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবার ও স্থানীয়রা। বুধবার (১৭ জুন) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার গারবগাতী গ্রামের আলমগীর হোসেনের ছেলে আরাফ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে বাড়ির নিকটবর্তী একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পারিবারিক সূত্র জানায়, আরাফের বাবা আলমগীর হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী হিসেবে কর্মরত। চাকরির কারণে তিনি পরিবার নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করতেন। কিছুদিন আগে পারিবারিক সমস্যার কারণে আরাফের মা বাবার বাড়িতে চলে গেলে সন্তানদের দেখভালে জটিলতা দেখা দেয়। এ অবস্থায় আরাফকে গ্রামের বাড়িতে তার দাদা-দাদির কাছে রাখা হয়েছিল। সেখান থেকেই সে নিখোঁজ হয় এবং পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews