সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি খুলনায় আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবহার আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক নারায়ণগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ড্রেজার বাল্কহেড জব্দ দাকোপে উপজেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন গ্রামীণ বিচার ব্যবস্থা শক্তিশালী করতে বাগেরহাটে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন ও ভিডিও শো সোমবারই পদত্যাগপত্র জমা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ড্রেজার বাল্কহেড জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (২২ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানাধীন ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় গত ২১ জুন রবিবার সকাল সাড়ে ১১ টা হতে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২ টি ড্রেজার (গ্রাফ) ও ১ টি বাল্কহেড জব্দ করা হয়। এসময়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ড্রেজার (গ্রাফ) ও বাল্কহেড এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বক্তাবলী নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাটিখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews