বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, প্রতিকার এবং রেফারেল ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার খুলনার খালিশপুরে “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অ্যাডভোকেসি ডায়লগ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খালিশপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে (মতি মসজিদের পাশ) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোঃ রশিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিক।
সভায় সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা ও মূল বিষয় উপস্থাপন করেন সঞ্জয় ব্যানার্জি।
বক্তারা বলেন, ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকেই জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ সৃষ্টি, জেন্ডার সমতা বিষয়ক নীতিমালা প্রণয়ন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং রেফারেল ব্যবস্থাপনা শক্তিশালী করতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
মতবিনিময় সভায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ইতিবাচক উদ্যোগসমূহ, স্থানীয় পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও বিশ্লেষণ, প্রতিবন্ধকতা মোকাবিলার সম্ভাব্য কৌশল নির্ধারণ, নেটওয়ার্কিং জোরদার এবং রেফারেল ব্যবস্থাপনা কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, নারী অধিকারকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের অ্যাডভোকেসি ডায়লগ ভবিষ্যতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচিকে আরও কার্যকর, যুগোপযোগী ও গতিশীল করতে সহায়ক হবে এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজকে আরও একধাপ এগিয়ে নেবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews