বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের ‘নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলের বিশাল মোটরসাইকেল বহরটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে শেষ হয়।
এ সময় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, যুগ্ম-আহবায়ক মোঃ শামিম শেখ, কৃষক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জবরুল শেখ, শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ রাজু খান, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ এলাহী মোল্লা, যুগ্ম-আহবায়ক আজমল হোসেন আজিম ও চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রাসেল।
এ সময় বক্তারা বলেন ‘বর্তমানে আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ-সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। যতদিন এ নিষেধাজ্ঞা থাকবে, ততদিন তাঁদের কোনো অপতৎপরতা মাঠে চলতে দেওয়া হবে না।’
মিছিলে উপজেলা বিএনপির ৪টি সংগঠনের ৭টি ইউনিয়নের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews