বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

​নকীব মিজানুর রহমান বাগেরহাট থেকে:: বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক মাদক বিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মোতাহার মোড়ল (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ জুন, ২০২৬) সকাল ৭ ঘটিকায় বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
​অভিযানের বিবরণ ও আলামত উদ্ধার নিয়ে

​ডিএনসি জেলা কার্যালয় সূত্র জানায়, বাগেরহাট সদর থানাধীন কররী গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কররী গ্রামের বাসিন্দা মোতাহার মোড়লের নিজ বসত ঘরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০২ (দুই) কেজি গাঁজা এবং ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত আসামি বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের মাহাতাব মোড়লের পুত্র মোতাহার মোড়ল (৪৪)এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাটের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার মজুমদার বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বাগেরহাটের উপ-পরিচালক (ডিডি) মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews