বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের ‘নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে দাকোপে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত করেছে। এ লক্ষ্যে বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার বিকালে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে চালনা পৌরসভার বৌমার গাছতলায় চালনা পৌরসভা বিএনপি সাবেক সদস্য সচিব আল আমীন সানার সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক গোলম কাদের, আয়ুব আলী কাজী, উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রাজ্জাক। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক মহিদুল হাওলাদার, হাফিজুর সানা, আঃ বারিক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ছাইদ গাজী, বদিয়ার শেখ, আজমীর সানা, এমরান শেখ, চালনা পৌরসভা যুব দলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব হাসনাত খলিফা, রমজান গাজী, রবিউল ইসলাম মনা, মেহেদী মোল্ল্যা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আঃ রাজ্জাক মোল্ল্যা, সদস্য সচিব আজিম হাওলাদার, কৃষক দলের আহবায়ক শফিকুল ইমলাম, চালনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাপ্পি কাজী, সদস্য সচিব তাহের শেখ, সাংবাদিক পারুল বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews