বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২০২৬ ‌এর অবহিতকরণ ও পরিকল্পনা সভা গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়েদুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রাহুল বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান । আগামী ২৮ জুন রবিবার থেকে ৬ থেকে ৯ মাস বয়সী ২১৯৭১ জন শিশুকে (নীল ক্যাপসুল) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৪৭৩৯ জন শিশুকে ( লাল ক্যাপসুল) উপজেলার ৭ টি ইউনিয়নে ২২ ওয়ার্ডে ১৭৬টি ( ই পি আই) কেন্দ্র,২১টি কমিউনিটি ক্লিনিক কেন্দ্র, ২টি উপস্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ টি স্থায়ী কেন্দ্রে মোট ২৪৭৩৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের জন্য নির্ধারণ করা হয়েছে । এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সার্জারি ডাঃ দেবজ্যোতি, মেডিকেল অফিসার ডাঃ মঈনুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র রায় সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা, বিভিন্ন ই পি আই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা এবং কর্মীবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews