বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ!

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, ওই সময়ে সেখানে তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে।

ফিফার অফিশিয়াল নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলোয়াড়দের সুরক্ষায় খেলা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে শেষ বজ্রপাতের পর খেলা পুনরায় শুরু করতে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। ফলে ম্যাচ শুরু হতে যেমন বিলম্ব হতে পারে, তেমনি খেলার মাঝেও দীর্ঘ বিরতির সম্ভাবনা রয়েছে।

অবশ্য এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছে স্কটল্যান্ড শিবির। দলটির কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ শুরু হতে দেরি হলে বা বৈরী আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটলে তা মোকাবিলায় তাঁদের বিকল্প পরিকল্পনা রয়েছে।

গ্রুপ ‘সি’ থেকে নকআউটের টিকিট নিশ্চিত করতে হলে স্কটল্যান্ডের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। অন্যদিকে, ব্রাজিল শিবিরে ইনজুরি কাটিয়ে তারকা ফরোয়ার্ড নেইমারের ফেরার সম্ভাবনা ম্যাচটিকে ঘিরে ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। তবে এখন মাঠের ফুটবল লড়াইয়ের পাশাপাশি সবার নজর থাকবে মায়ামির আকাশের দিকে। শেষ পর্যন্ত বজ্রঝড় এড়িয়ে ম্যাচটি সময়মতো মাঠে গড়ায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews