বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

মহেশখালীতে শিক্ষার্থীদের খেলাধুলা সামগ্রী শিক্ষা উপকরণ বিতরণ করল কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মনির হোসেন :: কক্সবাজারের মহেশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়তই উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে শিক্ষা বিস্তারে সহায়তা, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন বুধবার সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালী উপজেলার মুদির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়াও, একই দিনে সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত উক্ত এলাকার সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ মেডিকেল ক্যাম্পেইনে ৬৯২ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews