শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

পাইকগাছায় মোবাইল কোর্ট অভিযান; নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার কপিলমুনি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এ সময় বাজারের বিভিন্ন মৎস্য জাল বিক্রয়কারী প্রতিষ্ঠানে ব্যাপক তদারকি চালিয়ে নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণের বিষয়ে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হয়।

তদারকিকালে দোকানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বিক্রির সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ী-অমিত বিশ্বাস ও তুষার মণ্ডলকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সতর্ক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার ও বিক্রয় দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জালের মাধ্যমে মাছের পোনা নির্বিচারে নিধন হওয়ায় প্রাকৃতিক মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

অভিযান পরিচালনাকালে পেশকার মো. আনিসুর রহমানসহ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্যসম্পদ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews