বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখতে পাইকগাছায় ২২ জন শিক্ষার্থীকে চেক প্রদান করা হয়েছে। একই সঙ্গে ২০০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (২৪ জুন) উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

জানা যায়, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিআরডিবির মাধ্যমে পাঁচ বছর মেয়াদি সঞ্চয় প্রকল্পে ১০ হাজার টাকা জমা রাখে। ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ২০ হাজার টাকা যোগ করে মোট ৩০ হাজার টাকা এককালীন প্রদান করা হয়।

এ বছর উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী এ সুবিধার আওতায় চেক গ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews