বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা বিওপিতে কর্মরত হাবিলদার কাবুলের নেতৃত্বে ৪ জন বিজিবি সদস্য সীমান্ত টহলের উদ্দেশ্যে নারিকেল বাড়িয়া এলাকায় টহলের উদ্দেশ্যে গেলে প্রচন্ড বৃষ্টি এবং বজ্রপাতের শিকার হয়। এ সময় দুইজন বিজেপি সদস্য আহত হন।

আহত বিজিবি সদস্যরা হলেন-সিপাহী শফিউল আলম এবং সিপাহী সাজেদুর রহমান। এর মধ্যে শফিউল আলম গুরুতর আহত হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সিপাহী সাজাদুর রহমান সামান্য আহত হওয়ায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষতি করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৫ জুন) বিকাল অনুমানিক সাড়ে ৪টার দিকে শালকোনা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় উক্ত ঘটনা ঘটে। বজ্রপাতের বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং দুইজন বিজিবি সদস্য আহত হওয়ায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এর মধ্যে সিপাহী শফিউল আলম এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত বিজিবি সদস্য সিপাহী শফিউল আলমের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কর্তব্যরত চিকিৎসকগণ তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন।

ঘটনায় সীমান্ত এলাকায় দায়িত্বরত অন্যান্য বিজিবি সদস্যদের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় জনসাধারণ ও সহকর্মীরা আহত বিজিবি সদস্য শফিউর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শালকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল কাদের বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহতের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নিয়মিত চিকিৎসা চলছে। বর্তমানে তারা ভালো আছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews