বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভার পানি শাখার নবনির্মিত সভাকক্ষে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলা‌দেশ এবং বেসরকারি উন্নয়ন সহ‌যোগী সংস্থা নবলোকের উদ্যোগে, ওয়াশ (WASH) প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। নবলোকের প্রজেক্ট ম্যানেজার বি. এম নাহিদ হাসান এবং ওয়াটার এইড বাংলাদেশের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার শাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পাইকগাছা পৌরসভা, হরিঢালী ও চাঁদখালী ইউনিয়নে বাস্তবায়নাধীন ওয়াশ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার সহD সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় সম্প্রতি হরিঢালী ইউনিয়নের প্রায় ৫০টি পরিবারের জন্য পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি পানি সরবরাহ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। এছাড়াও হ‌রিঢালী ইউ‌নিয়ন প‌রিষদ সংলগ্ন ৭০ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন রেইন ওয়াটার হার‌ভে‌ষ্টিং সি‌স্টেম স্থাপ‌নের কাজ চ‌লোমান আ‌ছে। প্রকল্প সমূহ বাস্তবায়িত হলে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো সুপেয় পানির সুবিধা পাবে এবং জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ওয়াশ কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews