বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধিঃ-বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাইলমারা আউশখালি এলাকার স্লুইস গেট নামক স্হানে অজ্ঞাত নামা মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা ১ টার দিকে। সূত্রে প্রকাশ, এলাকাবাসী গেটের পাশে দূর্বা ঘাসের জনৈক ওই মহিলার নাক ও মুখে রক্ত এবং ফুলে থাকা লাশটি দেখতে পেয়ে স্হানীয় থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে জেলা সিআইডি পুলিশকে খবর দেয়।সিআইডি পুলিশ লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত সনাক্ত করতে পারেনি।পুলিশের প্রাথমিকভাবে ধারণা, মহিলা প্রাকৃতিক ভারসাম্যহীন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হয়তোবা তার এ মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত করা হবে।প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews