শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে বড় চমকের জন্ম দিল ইকুয়েডর। নিউ জার্সিতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয় মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক বাঁকানো শটে দলের হয়ে প্রথম গোলটি করেন লিরয় সানে।

তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি ইকুয়েডর। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা দলটি নবম মিনিটেই সমতায় ফেরে। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন নিলসন আনহুলো। চলতি বিশ্বকাপে এটিই ছিল ইকুয়েডরের প্রথম গোল।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দেয় দক্ষিণ আমেরিকার দলটি।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষ অবস্থান নিশ্চিত করে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ইকুয়েডর। ২০০৬ সালের পর এবারই আবারও বিশ্বকাপের নকআউট পর্বে উঠল তারা।

অন্যদিকে হারলেও ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই নকআউটে উঠেছে জার্মানি। একই পয়েন্ট পাওয়া আইভরি কোস্ট গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছে এবং প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

এদিকে ইকুয়েডরের এই জয়ে তৃতীয় সেরা দল হিসেবে পরের পর্বে ওঠার লড়াইয়ে থাকা স্কটল্যান্ডের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। অন্যদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাও তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews