বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরবন সুরক্ষা প্রকল্প, রূপান্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির মোট ১৮০টি বৃক্ষের চারা তুলে দেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২০টি করে চারা প্রদান করা হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির আরও ২০টি বৃক্ষের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, রূপান্তরের প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। এছাড়া ইয়ুথ ফর দ্য সুন্দরবন-এর সভাপতি মো. রাকিবুল ইসলাম, সহ-সভাপতি ছন্দা সুলতানা, সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল সরদার, দপ্তর সম্পাদক তানিয়া রহমান, শিক্ষা সম্পাদক তানজীলা আফরীন এবং সদস্য ইমা খাতুন, সুইটি হাসনাত, শ্যামল বালা, সোহাগ হোসেন, হৃদয় হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ ধরনের কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews