বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ইউনিয়ন পর্যায়ে ‘মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর আওতায় ছয়জন মৎস্যচাষির মাঝে মাছ চাষের উপকরণ ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপকারভোগী মৎস্যচাষিদের গৃহস্থালি পুকুরে প্রদর্শনী বাস্তবায়নের জন্য টেংরা, মনোসেক্স তেলাপিয়া ও বাটা মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে পেঁপে, কুল, কদবেল ও পেয়ারার চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী মৎস্যচাষিরা।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণের পাশাপাশি গৃহস্থালি পর্যায়ে পুষ্টি ও পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতেই এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews