শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: জলবায়ু সংকট মোকাবেলা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক নানা কর্মসুচি পালিত হয়েছে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতা এবং বৃক্ষ রোপণ। ২৮ জুন রবিবার বেলা ১২টা থেকে এসব কর্মসূচি পালন করা হয়।

রবিবার বেলা ১২টায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সভাপতি শিক্ষাবিদ ফ্রান্সিস সুদান হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, পরিবেশযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রণজিৎ, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, ইদ্রিস ইমন ও পরিবেশকর্মী মেহেদী হাসান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজয় বাইন। আলোচনা সভায় বক্তারা বলেন বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। কার্বন নি:সরণকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার করে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে হবে। বৃক্ষরোপণ, নদী-খাল-বিল-জলাশয় ও পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিবেশ বিপর্যয় রুখতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে র‍্যালি এবং স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। লেইস প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় এসব কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews