সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপহরণ মামলার আসামি আটক, কিশোরী উদ্ধার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকা থেকে অভিযুক্ত এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেরছি আড়ংপাড়া গ্রামের মালেক মোড়লের ছেলে ফারুক মোড়ল(৩৫)।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার থেকে কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামের মো. জামিরুল গাজীর ছেলে জিএম মাসুমের মালিকানাধীন একটি হোন্ডা হর্নেট ১৬০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা মেট্রো-ল ১২-২২১৫) চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী জিএম মাসুম গত ২৮ জুন দিবাগত রাতে পাইকগাছা থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২৬।

মামলা দায়েরের পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজার সার্বিক দিকনির্দেশনা এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে এসআই পিংকু মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত ফারুক মোড়লকে গ্রেপ্তার করা হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews