মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় পৌরসভার নতুন ভবনে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকা ২৫ পয়সা। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকা ২৫ পয়সা, মোট ব্যয় ৫১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ২৫৩ টাকা ৯০ পয়সা এবং উদ্বৃত্ত ৬৩ লাখ ৭৭ হাজার ৫৩৮ টাকা ৩৫ পয়সা।

বাজেট উপস্থাপনকালে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যের কথা তুলে ধরা হয়।

বাজেট সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ এবং হিসাবরক্ষক মৃণাল কান্তি সানা।

এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews