মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৃহস্পতিবার দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত এ বর্ষ উদযাপিত হবে।
প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষ্যে প্রকাশিত স্মারক, ডাকটিকিট ও কর্মসূচির লোগো উন্মোচন করেন। পরে তিনি বক্তৃতা শেষে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews