মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক। মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: মানব পাচারের শিকার ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা অভিবাসীদের নিরাপত্তা, সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সেফ স্পেস’ বা হাফওয়ে হোম।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে বেনাপোল বাজারে ‘দ্য সান রুফ’ হোটেলে আয়োজিত এক উদ্বোধনী (ইনসেপশন) সভার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বাংলাদেশ সরকারের সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) পরিচালিত ‘গ্লোবাল অ্যাকশন অ্যাগেইন্সট ট্রাফিকিং ইন পারসন্স অ্যান্ড স্মাগলিং অব মাইগ্রেন্টস প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। মাঠপর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর।

অনুষ্ঠানে জানানো হয়, মানব পাচারের শিকার ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য জেন্ডার-সংবেদনশীল ও প্রতিবন্ধী-বান্ধব সুরক্ষা সেবা নিশ্চিত করাই এই হাফওয়ে হোমের মূল লক্ষ্য। পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

হাফওয়ে হোমে ভুক্তভোগীদের প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসন, নিরাপদ আশ্রয়, খাবারের সুব্যবস্থা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, প্রাথমিক চিকিৎসা, আইনি সহায়তা এবং মনস্তাত্ত্বিক কাউন্সেলিং সেবা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ মানব পাচারের শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেনাপোলের ভেবারবেড় এলাকায় স্থাপিত শেল্টার হোমটিতে (হাফওয়ে হোম) একসঙ্গে ৩০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। সাধারণত ভুক্তভোগীদের প্রয়োজন অনুযায়ী ২ থেকে ৭ দিন পর্যন্ত এখানে রাখা হবে। কেন্দ্রটি পরিচালনার জন্য ৯ সদস্যের একটি দক্ষ টিম নিয়োজিত রয়েছে। এর মধ্যে রয়েছেন একজন হোম ম্যানেজার, একজন হোম মাদার, নারী ও পুরুষের জন্য দুজন মনস্তাত্ত্বিক কাউন্সেলর, একজন বাবুর্চি, একজন পরিচ্ছন্নতাকর্মী এবং ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে তিনজন নিরাপত্তাকর্মী।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর তাসনীম বিনতে করিম।

অনুষ্ঠানে হাফওয়ে হোমের কার্যক্রম, সেবার ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন রাইটস যশোরের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এস. এম. আজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ফজলে ওয়াহিদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন,ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর রহমান, শার্শা থানা পুলিশের ইনচার্জ শামিনুল হক, বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মহসিন চৌধুরী, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উন্নয়নকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, মানব পাচার প্রতিরোধের পাশাপাশি পাচারের শিকার ব্যক্তিদের নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় সেবা ও মর্যাদাপূর্ণ পুনর্বাসন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা এই মানবিক কার্যক্রমের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews