শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে বললেন প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী পরিবেশরক্ষায়সকলের বৃক্ষরোপণকরাঅপরিহার্য-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে সভা অনুষ্ঠিত পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ বেনাপোলে চোরাচালানী অভিযানে সাড়ে ১০ লাখ টাকার পন্য আটক

বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার তীব্র অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকাজ সম্পন্ন হওয়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বার্তা। মোজতবা খামেনি বলেন, এই প্রতিশোধের সিদ্ধান্ত কেবল তাঁদের পারিবারিক বিষয় নয়, এটি পুরো ইরানি জনগণের জাতীয় আকাঙ্ক্ষা।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিনেই মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি প্রাণ হারান। বাবার মৃত্যুর পর দেওয়া এই প্রথম বিবৃতিতে মোজতবা খামেনি শোক প্রকাশ করেন। একই সঙ্গে জানাজায় লাখ লাখ মানুষের ঐতিহাসিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশাল এই গণজমায়েতকে শত্রুদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন নতুন এই শীর্ষ নেতা।

বাবার আকস্মিক বিদায়ের পর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে নিজের অবস্থান স্পষ্ট করলেন মোজতবা খামেনি। তেহরান এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না, বরং জাতীয় ইচ্ছা অনুযায়ী এর যথোপযুক্ত জবাব দেওয়া হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews