রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নারায়ণগঞ্জে বমি পার্টির কবলে পড়ে এক ব্যক্তি ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টানা দুইদিনের বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি কোটি টাকার আমদানি পণ্য নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান তারাকান্দার এসিল্যান্ড এস এম নাজমুস ছালেহীন ই-মিউটেশনে জেলার শীর্ষে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে রবিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
খুলনা প্রান্তে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন বিভাগের বন্যা পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
সভায় রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।
এর আগে সকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।
সভায় রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, র‌্যাব-৬ এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন। সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকসহ কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে সভায় যোগদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews