রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
টানা দুইদিনের বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি কোটি টাকার আমদানি পণ্য নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান তারাকান্দার এসিল্যান্ড এস এম নাজমুস ছালেহীন ই-মিউটেশনে জেলার শীর্ষে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে বললেন প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী পরিবেশরক্ষায়সকলের বৃক্ষরোপণকরাঅপরিহার্য-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

তারাকান্দার এসিল্যান্ড এস এম নাজমুস ছালেহীন ই-মিউটেশনে জেলার শীর্ষে

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি: তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও যুগোপযোগী উদ্যোগের মাধ্যমে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ই-মিউটেশন কার্যক্রমে জেলার শীর্ষ অবস্থানে নিয়ে গেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম নাজমুস ছালেহীন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবায় স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। ফলে সেবাগ্রহীতাদের আস্থা অর্জনের পাশাপাশি তারাকান্দা উপজেলা ই-মিউটেশন কার্যক্রমে জেলার সেরা অবস্থানে পৌঁছেছে।
এ সাফল্য প্রসঙ্গে এস এম নাজমুস ছালেহীন বলেন, “এই অর্জনের পেছনে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনা ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত এবং নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, “এই সাফল্য ধরে রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে উপজেলাবাসীর দোরগোড়ায় ভূমি সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি জানান, বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ১০ কার্যদিবসের মধ্যেই নামজারি (ই-মিউটেশন) সম্পন্ন করা হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নামজারির মোট ফি ১,১৭০ টাকা। এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা হয় না বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews