বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম-সিটি কর্পোরেশনের প্রশাসক এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত পাইকগাছায় রান্না করা গরুর মাংসের রং লাল থেকে সবুজ: এলাকাজুড়ে চাঞ্চল্য যশোরের নীলগঞ্জে দুটি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনের সময় তাঁদের সঙ্গে দলের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়।

দলটির অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে জবাবদিহি চাওয়া এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিক্ষোভ চলাকালীন কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি জবাব পেতেই তাঁরা সেখানে অবস্থান নিয়েছিলেন।

এর আগে, শিক্ষাব্যবস্থায় ধস ও প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সমর্থিত আন্দোলনকারীরা সংসদ ভবন অভিমুখে পদযাত্রার চেষ্টা চালান। সে সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে পুলিশ সদস্যসহ প্রায় ১৮০ জন আহত হয়েছেন।

আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে এবং পূর্ব অনুমতি ছাড়া নির্ধারিত এলাকায় বিক্ষোভ করায় আইন অনুযায়ী তাঁদের আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews