শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বাজারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৭টা ১৪ মিনিটে স্পট স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। এর আগের লেনদেন সেশনে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছিল।

অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের অগ্রিম চুক্তির দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের মন্তব্য বিনিয়োগকারীরা সতর্কভাবে মূল্যায়ন করছেন। এর প্রভাবও স্বর্ণবাজারে পড়ছে।

এদিকে, মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার বেড়ে যাওয়ায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আগ্রহ কিছুটা কমেছে। সাধারণত বন্ডের মুনাফা বাড়লে স্বর্ণের চাহিদা কমে, ফলে আন্তর্জাতিক বাজারে এর দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়।

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews