মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান

চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামে অগ্নিনির্বাপণী মহড়া ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এসকল এলাকায় বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১১ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের সমন্বয়ে অগ্নিনির্বাপণী মহড়া ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হয়।

উক্ত মহড়ায় চট্টগ্রাম আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews