মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান

বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্হানীয় পরিষদ চত্বরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, কৃষি অফিসার আবু বকর সিদ্দিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা,সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশল রুনা আক্তার সুমি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, কার্যকরী সদস্য সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ,ভূমি অফিসের কাননগো রিয়াজ উদ্দিন, সার্ভেয়ার মাহতাব হোসেন, পেশকার প্রসেনজিত দাস, উপজেলা পরিষদ প্রশাসকের সিএ মোঃ হারুনুর রশিদ, ইউএনওর সিএ মোঃ সাদ্দাম হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ ।সভায় খাদ্য নিয়ন্ত্রণকের উপর হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews