বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় মাদক সেবনের দায়ে মো. হিমেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে তারাকান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন।
দণ্ডপ্রাপ্ত মো. হিমেল মিয়া তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের আব্দুল হেলিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে হিমেল মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews