বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর মায়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সারসহ আটক ৫ বাগেরহাটে সংবাদ সম্মেলন: বজলুর রহমান বাবুল সংগঠনের সদস্য ছিলেন না লস অ্যাঞ্জেলেসে জমকালো প্রিমিয়ার, ‘ক্যাম্প রক ৩’ নিয়ে ফিরলেন পুরনো তারকারা আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র-আইআরজিসি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাগেরহাটে সংবাদ সম্মেলন: বজলুর রহমান বাবুল সংগঠনের সদস্য ছিলেন না

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির (রেজি: নং- বি-১৯৫১) নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় দিয়ে জেলেদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে বজলুর রহমান বাবুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি সংগঠনের প্রতিষ্ঠাকালীন কোনো সদস্য ছিলেন না এবং বর্তমানেও সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
​বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত জানান, “কথিত বজলুর রহমান বাবুল এই সমিতির কোনো সাধারণ সদস্যও ছিলেন না। কিছুদিন আগে পাশাপাশি অফিস থাকার সুযোগে তিনি সমিতির প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য চুরি করেন। এরপর অবৈধ ও অসাংগঠনিক উপায়ে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলে দেশের জেলেদের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে সংগঠনের সার্বিক কার্যক্রমে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।”
​তিনি আরও অভিযোগ করেন, “আসামাজিক ও বেআইনি কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে অভিযুক্ত বজলুর রহমান বাবুল আমার (প্রতিষ্ঠাতা সভাপতি) স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন। জেলেদের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও তিনি নিজেকে ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র কথিত সভাপতি দাবি করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙিয়েও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন, যা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অথচ তিনি বিএনপির কোনো কমিটির সাথেও যুক্ত ছিলেন না।”
​সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র ও সরকারের কাছে আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। অন্যথায়, সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর), সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজন, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম (নজিবুল), সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, এবং বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews