বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর মায়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সারসহ আটক ৫ বাগেরহাটে সংবাদ সম্মেলন: বজলুর রহমান বাবুল সংগঠনের সদস্য ছিলেন না লস অ্যাঞ্জেলেসে জমকালো প্রিমিয়ার, ‘ক্যাম্প রক ৩’ নিয়ে ফিরলেন পুরনো তারকারা আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র-আইআরজিসি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের ফকিরহাটে আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখল, গাছ কাটতে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
​আজ ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৫:৩০ মিনিটে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের মৃত মমতাজ উদ্দিন শেখের ছেলে মোঃ আব্দুল কুদ্দুস শেখ।
​লিখিত বক্তব্যে আব্দুল কুদ্দুস শেখ অভিযোগ করেন, তাঁর মায়ের ক্রয়কৃত (দলিল নং ৭৮৫/৮৮) সম্পত্তি একই এলাকার প্রতিপক্ষ শিবনাথ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সুব্রত ঘোষ, দীপা ঘোষ এবং রত্না ঘোষ গং জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত ভুক্তভোগী পরিবারের পক্ষে আদেশ প্রদান করা সত্ত্বেও প্রতিপক্ষরা তা অমান্য করে গায়ের জোরে জমি দখলের চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে।
​অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে প্রতিপক্ষরা বেপরোয়া হয়ে ওঠে। তারা এলাকায় অসহায় মানুষদের বাড়ি, জমি ও ঘের দখলের মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুক্তভোগী নিজের জমিতে গাছ কাটতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি এ বিষয়ে ফকিরহাট থানায় একটি মামলা (জি আর নং ১০১/২৪) দায়ের করা হলেও প্রতিপক্ষরা আদালতের আদেশ তোয়াক্কা না করে উল্টো চাঁদা দাবি করছে এবং পরিবারসহ এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।
​এমতাবস্থায় প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, কঠিন শাস্তি নিশ্চিতকরণ এবং নিজের ক্রয়কৃত জমি ফেরত পেতে ভূমি উপদেষ্টা/মন্ত্রীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews