1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ জন শিশু সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ দেশে স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন টেকসই হবে না-প্রধানমন্ত্রী ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সাথে ভ্রাতৃত্বের নতুন দিগন্ত, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী

অবশেষে না ফেরার দেশে অভিনেত্রী সীমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: হাসপাতালে টানা ১৪ দিনের লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা।

মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী।

অভিনেত্রী সীমানা তিন ও সাত বছর বয়সি দুইজন সন্তান রেখে গেছেন।

এর আগে মারাত্মক অসুস্থ হয়ে গত দুই সপ্তাহ ধরে অজ্ঞান ছিলেন সীমানা। গত ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল থেকে জানানো হয়, সীমানার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য অভিনেত্রীকে ধানমন্ডির আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এরপর চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে সীমানাকে নেওয়া হয় আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। গত ২৭ মে সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। কিন্তু তাতেও সুস্থ হননি সীমানা। অবশেষে তিন হাসপাতাল ঘুরে অভিনেত্রীর ঠাঁয় হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে।

জানা গেছে, ব্যক্তিগত জীবনে ডিভোর্সি ছিলেন অভিনেত্রী সীমানা। মৃত্যুর সময় তিনি দুই সন্তান রেখে গেছেন। বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট বছর, আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সি।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। সেখান থেকে সুযোগ পান তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট